২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লঘুচাপ নিম্নচাপে পরিণত, ৪ নম্বর সঙ্কেত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ঘূর্ণিঝড়ের শঙ্কা থেকে সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2011, 12:04 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় ঘূর্ণিঝড়ের শঙ্কা থেকে সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত দেখাতে বলা হয়েছে। বুধবার বিকালে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, নিুচাপটি রাতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিুচাপটি সামান্য উত্তরপূর্ব দিকে সরে বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি বিকাল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৯৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিলো। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং উত্তর- উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বুধবার রাত নাগাদ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। নিুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্র বন্দরগুলো এবং বাংলাদেশে উপকূলীয় এলাকায় ঝড়োহাওয়া বইতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। আবহাওয়া বিভাগ বলেছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। সাগর উত্তাল থাকবে। কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠী, খুলনা, বাগেরহাট, বরগুনা, সাতক্ষীরার উপকূলীয় চর ও দ্বীপগুলোতে স্বাভাবিকের চেয়ে ৪-৬ ফুট বেশি উঁচু জোয়ার হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছধরা নৌকা ও ট্রলারকে পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮০০ ঘ.