২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট সুবিধাসহ আড়াই হাজার ডাকঘর হচ্ছে

গ্রামে এক হাজার প্রযুক্তি নির্ভর আধুনিক ডাকঘর নির্মাণ করবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 05:48 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামে এক হাজার প্রযুক্তি নির্ভর আধুনিক ডাকঘর নির্মাণ করবে সরকার। একইসঙ্গে ডাক বিভাগের এক হাজার ৫০০টি ডাকঘর সংস্কারের মাধ্যমে প্রযুক্তি নির্ভর করা হবে। এজন্য ১১২ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে 'তথ্য প্রযুক্তি নির্ভর গ্রামীণ ডাকঘর নির্মাণ' শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খোন্দকার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, "রূপান্তরিত ই-সেন্টারগুলোর মাধ্যমে গ্রামের জনগণ ইন্টারনেট সেবা, বিদেশ থেকে আসা রেমিটেন্স গ্রহণ, ওয়েব ক্যামেরার মাধ্যমে বিদেশের আÍীয়-পরিজনদের সঙ্গে কথা বলাসহ বিভিন্ন সুবিধা নিতে পারবে।" ২০১৩ সালের মাঝামাঝি সময়ে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১১৪২ ঘ.