২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে আগুনে পুড়লো ৬ দোকান

হবিগঞ্জ পৌর এলাকার শায়েস্তানগর ও কোর্ট স্টেশনে আগুনে ছয়টি বিভিন্ন ধরনের দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 11:56 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

হবিগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ পৌর এলাকার শায়েস্তানগর ও কোর্ট স্টেশনে আগুনে ছয়টি বিভিন্ন ধরনের দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। হবিগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শায়েস্তানগর জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল মার্কেটের সুখী এন্টারপ্রাইজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। প্রায় এক ঘণ্টা স্থায়ী আগুনে শামসুল হুদার সুখী এন্টারপ্রাইজ, বশির সুইটমিট ও গোসাই ব্যাটারি স্টোর পুড়ে যায়। এর আগে রাত ৩টার দিকে শহরের কোর্ট স্টেশন এলাকার হারুন ফার্নিচার মার্টে আগুন লেগে তিনটি দোকান পুড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭৪৪ ঘ.