২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় গৃহবধূর লাশ উদ্ধার

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

মাগুরা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার মহম্মদপুর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে অমেদপুর গ্রামের একটি ধানক্ষেতে রাহেলা বেগমের (৩০) লাশ পাওয়া যায়। এ ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য রাহেলার স্বামী জমির হোসেনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মহম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, সোমবার রাত ৯টার দিকে বাড়ির সদস্যদের রাতের খাবার খেতে দিয়ে মোবাইল ফোনে চার্জ দেওয়ার জন্য প্রতিবেশীর বাড়িতে যাওয়ার কথা বলে ঘর থেকে বেরিয়ে আর ফেরেননি রাহেলা। মঙ্গলবার দুপুর ১টার দিকে এলাকাবাসী বাড়ির কাছের একটি ধানক্ষেতে তার লাশ দেখে পুলিশে খবর দেয়। এসআই ইকবাল আরো জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া গলায় ফাঁসেরও চিহ্ন পাওয়া গেছে। তাই তাকে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৪০ ঘ.