২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক বৃদ্ধের মুত্যু হয়েছে। আহত হন তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

সিলেট, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক বৃদ্ধের মুত্যু হয়েছে। আহত হন তিনজন। মঙ্গলবার সকালে নাজিরেরগাঁও এলাকায় এ হামলায় নিহত জমির আলী (৭২) ওই গ্রামেরই বাসিন্দা। আহত হন জমিরের আত্মীয় আহাদ, সুহেল ও মোতালিব। দক্ষিণ সুরমা থানার ওসি আবু শামা ইকবাল হায়াত জানান, সোমবার বিকালে স্থানীয় আবদুল মান্নান সাইকেল দিয়ে জমিরের আত্মীয় তোফায়েলকে ধাক্কা দেয়। এ ঘটনায় দু'পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। মঙ্গলবার সকালে আবদুল মান্নানের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার পথে জমির আলী তাদের ভয় দেখান বলে তারা বাড়ি গিয়ে অভিভাবকদের জানায়। এতে আবদুল মান্নানের বাড়ির লোকজনের ধারালে অস্ত্রশস্ত্র নিয়ে জমির আলীর উপর হামলা করে। এক পর্যায়ে একটি ধারালো অস্ত্রের আঘাতে জমির আলীর মৃত্যু হয়। লাশ ময়নাদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৩২ ঘ.