২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির বিরোধে ভাগ্নেকে খুন

সুনামগঞ্জের দিরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির লাঠির আঘাতে তার ভাগ্নের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

সুনামগঞ্জ, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দিরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির লাঠির আঘাতে তার ভাগ্নের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার জগদল ইউনিয়নের বড়কাপন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রজব আলী (৫০) বড়কাপন গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে। দিরাই থানার ওসি নূরুল আফসার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি, নিয়ে দীর্ঘদিন ধরে মামা ফারুক মিয়ার সঙ্গে রজব আলীর বিরোধ চলে আসছিলো। "এর জের ধরে সকালে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ফারুক মিয়ার লাঠির আঘাতে রজব ঘটনাস্থলেই মারা যান," বলেন তিনি। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৫০০ ঘ.