২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে গাছসহ হাতি আটক

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সংরক্ষিত বন থেকে গাছ নিয়ে যাওয়ার সময় একটি হাতি আটক করেছে বন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

মৌলভীবাজার, অক্টোবর ১৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সংরক্ষিত বন থেকে গাছ নিয়ে যাওয়ার সময় একটি হাতি আটক করেছে বন কর্মকর্তারা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কেউ হাতির মালিকানাও দাবি করেনি। বন বিভাগের রাগনা বিট এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আবুল বাশার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গোপন সংবাদ পেয়ে সিলেট থেকে বন বিভাগের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারীরা হাতি ও বিশাল একটি সেগুন গাছ ফেলে পালিয়ে যায়। গাছসহ হাতিটি রাগনা বিট কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তিনি জানান, এক শ্রেণীর অসাধু লোক হাতি ভাড়া দিয়ে, আবার কখনো নিজেরাই হাতি দিয়ে সংরক্ষিত বনের কাঠ পাচার করে থাকে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বন কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪০ ঘ.