২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে কুপিয়ে হত্যা

নীলফামারীর সৈয়দপুরো ধলাগাছ এলাকায় রোববার রাতে এক কিশোরেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 11:14 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

নীলফামারী, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুরো ধলাগাছ এলাকায় রোববার রাতে এক কিশোরেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রবিউল ইসলাম (১৪) উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের তহশিলদারপাড়া গ্রামের ধুপা মাহমুদের ছেলে। সৈয়দপুর থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, রবিউল রাত ১০টার দিকে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলো। ধলাগাছ এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা মোটর সাইকেলটি আটকিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তবে এ হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এদিকে এ ঘটনায় নিহতের মা নুর বানু (৪৫) কারো নাম উল্লেখ না করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭০১ ঘ.