২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু

নছিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

গাইবান্ধা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নছিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধের দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। রোববার সকাল থেকে উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের ডাকে এ ধর্মঘট শুরু হয় বলে পুলিশ জানিয়েছে। ধর্মঘটের ফলে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে। সুন্দরগঞ্জ উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন কান্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অবৈধ নসিমন, করিমন ও ভটভটি চলার কারণে বাস মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব অবৈধ যান চলাচল বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। সুন্দরগঞ্জ থানার ওসি হাসান ইনাম ধর্মঘটের সত্যতা নিশ্চিত করে জানান, ধর্মঘট প্রত্যাহার করার ব্যাপারে মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১২৬ ঘ.