২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে 'চরমপন্থি' খুন

টাঙ্গাইল সদর উপজেলায় এক 'চরমপন্থি' সদস্যকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 03:26 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

টাঙ্গাইল, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল সদর উপজেলায় এক 'চরমপন্থি' সদস্যকে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার সন্ধ্যায় দাইন্যা ইউনিয়নের সাপুয়া গ্রামে এ হামলায় নিহত হন ওই এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে বজলুর রহমান বজলু (২৮)। বজলুর রহমান পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে। টাঙ্গাইল মডেল থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এলাকার বাঘিল বাজারে একটি চা'র দোকানে বসে গল্প করার সময় প্রতিপক্ষের লোকজন বজলুর রহমান বজলুকে কুপিয়ে ও জবাই করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। বজলুর বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৮ ঘ.