২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি শ্রমিককে পূর্ণাঙ্গ শ্রমিক স্বীকৃতির দাবি ইনুর

কৃষি শ্রমিককে পূর্ণাঙ্গ শ্রমিক হিসেবে স্বীকৃতি এবং শ্রম আইন ২০০৬-এ কৃষি শ্রমকে যুক্ত করার দাবি জানিয়েছেন সাংসদ হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 04:13 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি শ্রমিককে পূর্ণাঙ্গ শ্রমিক হিসেবে স্বীকৃতি এবং শ্রম আইন ২০০৬-এ কৃষি শ্রমকে যুক্ত করার দাবি জানিয়েছেন সাংসদ হাসানুল হক ইনু। এ ছাড়া কৃষিক্ষেত্রে নিয়োজিত নারী এবং পুরুষ শ্রমিকদের মধ্যে মর্যাদা, মজুরি এবং অন্যান্য সুবিধা দেওয়ার ক্ষেত্রে সমতা বিধানেরও দাবি জানিয়েছেন তিনি। শনিবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উপলক্ষে কৃষি শ্রমিক অধিকার মঞ্চ আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে এ দাবি জানান জাসদ সভাপতি ইনু। শ্রমিক, বিশেষত গার্মেন্ট শ্রমিকদের দাবি এবং আন্দোলনের প্রেক্ষিতে ২০০৬ সালে তৎকালীন জোট সরকার শ্রম আইন ২০০৬ প্রবর্তন করে। কৃষি ক্ষেত্রে নিয়োজিত নারী এবং পুরুষ শ্রমিকদের সমতা বিধান প্রসঙ্গে জাসদ সভাপতি বলেন, "সমান শ্রম দেওয়ার পরও কৃষিক্ষেত্রে নারী শ্রমিকরা পুরুষ শ্রমিকদের তুলনায় কম মজুুরিসহ নানা বঞ্চনার শিকার হচ্ছে। এ ক্ষেত্রে সমান মর্যাদা এবং মজুরি ছাড়াও কৃষি খাতে নিয়োজিত নারী শ্রমিকদের নিবন্ধন, রেশন ভাতা, প্রসূতি ভাতা এবং কৃষক কার্ডের পাশাপাশি কিষাণী কার্ডের দাবিও জানান তিনি। গত বছর থেকে কৃষি সহায়তা কার্ডের মাধ্যমে কৃষকদের সহায়তা দিয়ে আসছে সরকার। জাতিসংঘের উদ্যোগে ১৯৯৫ সাল থেকে ১৫ অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়ে আসছে। মানববন্ধনে কর্মসূচি আরো উপস্থিত ছিলেন 'কর্মজীবী নারী' সংগঠনের নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বেবী, ভারপ্রাপ্ত সভাপতি প্রতিমা পাল মজুমদার পোষাক শিল্প শ্রমিক সংগঠনের সভাপতি তৌহিদুর রহমান এবং অন্যান্য নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/২২১২ ঘ.