২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে সার ছিনতাই, গ্রেপ্তার ১

ট্রাক থেকে সার ছিনতাইয়ের অভিযোগে শুক্রবার রাতে দিনাজপুর শহর থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

দিনাজপুর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রাক থেকে সার ছিনতাইয়ের অভিযোগে শুক্রবার রাতে দিনাজপুর শহর থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে আদালতে হাজির করলে তাকে জেল হাজতে পাঠানো হয়। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি হাসান শামীম ইকবাল জানান, শুক্রবার ভোরে একদল ছিনতাইকারী জেলা শহরের বালুয়াডাঙ্গায় দুইশ' বস্তা সার বোঝাই একটি ট্রাক আটকে মালিক ও চালককে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই সার একটি ট্রাক্টরে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সারের মালিক বগুড়ার উপশহর এলাকার শাহানুর আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার রাতেই পুলিশ মামলার আসামি বালুয়াডাঙ্গার বুলবুলকে (২৮) গ্রেপ্তার করে। বুলবুল সার ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.