২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াগাতিকে উপজেলা করার দাবি

নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় রূপান্তরের দাবি জানিয়েছে ওই এলাকার বাসিন্দারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 06:37 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় রূপান্তরের দাবি জানিয়েছে ওই এলাকার বাসিন্দারা। শুক্রবার রাতে ঢাকাস্থ নড়াগাতী উপজেলা বাস্তবায়ন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নড়াগাতীকে উপজেলা করার দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম পরিচালনার জন্য শ্যামল দাশ টিটুকে আহ্বায়ক করে ৫১ সদস্যের একটি কমিটি করা হয়েছে। এ দাবিতে আগামী ২১ অক্টোবর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। নড়াগাতী বর্তমান কালিয়া উপজেলার একটি থানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/ডিডি/০০২৯ ঘ.