২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 12:39 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আরিফ হোসেন (২২) মিরপুর এ ব্লকে 'হাইপেরিয়ন ডেভেলপমেন্ট' কোম্পানির একজন শ্রমিক বলে পুলিশ জানায়। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে তিনি নির্মাণাধীন নয় তলা ভবনের পঞ্চম তলায় বাইরের অংশে কাজ করার সময় একটি মাচা বাঁধতে গিয়ে নিচে পড়ে আহত হন আরিফ। বিকাল ৫টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। ঢামেক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরিফকে নিয়ে আসা রমজানকে ফাঁড়িতে আটক রেখে প্রকৃত বিষয়টি জানতে থানায় খবর দেওয়া হয়েছে। নিহতেরদ মৃতদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৮৩৫ ঘ.