২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নালিতাবাড়িতে ১০টি হাতবোমা উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ি থেকে ১০টি হাত বোমা, ১টি কিরিচ ও ১টি বড় ছোরা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

শেরপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরের নালিতাবাড়ি থেকে ১০টি হাত বোমা, ১টি কিরিচ ও ১টি বড় ছোরা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে কাকড়কান্দি পলাশিয়া গ্রামের একটি বাড়ি থেকে এসব উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। বোমা রাখার অভিযোগে আফরোজা (৪৫) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, এক সপ্তাহ আগে আফরোজার ছেলে মিস্টার আলী (২২) গাজীপুর থেকে তার কয়েক বন্ধু নিয়ে নালিতাবাড়ি বেড়াতে আসে। তাদের ঘোরাফেরা এলাকাবাসীদের মধ্যে সন্দেহের উদ্রেক করেছিলো। এলাকাবাসীর সন্দেহের কথা জেনে পুলিশ আফরোজার বাড়িতে তল্লাশি চালায় বলে আনিসুর জানান। মিস্টার গাজীপুরের একটি টেম্পু স্ট্যান্ডের শ্রমিক নেতা। তার বাবা মারা গেছেন। বোমা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদি হয়ে নালিতাবাড়ি থানায় আফরোজা ও মিস্টারসহ ছয় জনকে আসামি করে মামলা করেছে। মিস্টারকে ধরতে পুলিশের তৎপরতা চলছে বলে নালিতাবাড়ি থানার ওসি মো. মাজহারুল করিম জানান। গ্রেপ্তার আফরোজাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৮১২ ঘ.