২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক রক্ষার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশে ভারতের বিদায়ী রাষ্ট্রদূত রজিত মিত্তার বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ভারতের বিদায়ী রাষ্ট্রদূতকে বলেছেন, দারিদ্রতাই হলো এই অঞ্চলের প্রধান শত্র"। দারিদ্রতা নিরসনে সবার ঐক্যবদ্ধ প্রয়াসের ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন। দুই দেশের মধ্যে সহযোগিতার বন্ধুত্বপূর্ণ যে সুসম্পর্ক রয়েছে- তা আগামী দিনে আরো জোরদার হবে বলে প্রধানমন্ত্রী এবং ভারতের বিদায়ী রাষ্ট্রদূত আশাপ্রকাশ করেছেন বলে জানান প্রেসসচিব। বাংলাদেশে অবস্থানকালে সহায়তার জন্য বিদায়ী রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন মুখ্য সচিব শেখ ওয়াহিদ-উজ জামান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১৭৫৫ ঘ.