২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাওহিদের দুই সদস্য আটক

পটুয়াখালী সদর উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাওহিদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 01:03 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

পটুয়াখালী, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী সদর উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাওহিদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে সদর উপজেলা পরিষদ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। এরা হলেন সদর উপজেলার বল্লভপুর গ্রামের মোজাম্মেল তালুকদারের ছেলে মো. জসিম উদ্দিন (৩২) এবং শহরের পৌর এলাকার পশ্চিম কালিকাপুর এলাকার মো. ইউনুস আকনের ছেলে মো. উজ্জল আকন (২০)। তাদের কাছ থেকে সংগঠনের ২৫টি বই, দুটি সিডি ও লিফলেট উদ্ধার করা হয়। পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, জসিম ও আকন এলাকায় ঘুরে ঘুরে সংগঠনের বই বিক্রি ও লিফলেট বিতরণ করছিলো। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৯০১ ঘ.