২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে আগুন

গাজীপুর সদর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির নির্মাণাধীন একটি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 08:25 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

গাজীপুর, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির নির্মাণাধীন একটি বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কড্ডায় ৫৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় দমকল বাহিনী। গাজীপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জাফর আহমেদ জানান, বিদ্যুৎ কেন্দ্রে ওয়েল্ডিংয়ের কাজ চলছিলো। ওয়েল্ডিংয়ের আগুন পাশেই একটি কন্টেইনারে থাকা 'জিও টেক্স' নামের দাহ্য পদার্থে ছড়িয়ে পড়ে। এতে প্রচুর কালো ধোঁয়ার সৃষ্টি হয়। তবে এতে মূল কেন্দ্রের কোনো ক্ষতি হয়নি জানিয়ে তিনি বলেন, আগুনে সাত লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নতুন এই বিদ্যুৎ কেন্দ্রটি আগামী মাসে চালুর কথা রয়েছে জানিয়ে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সৈয়দ ওয়াহিদুল ইসলাম বলেন, এর নির্মাণ খরচ ৩১৮ কোটি টাকার ওপরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৪২১ ঘ.