২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 08:11 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

বরিশাল, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাইশখোলা নামক স্থানে বিআরটিসির একটি বাস ও জিএম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (২৮) বিআরটিসি বাসের সহকারী ছিলেন বলে জানিয়েছেন বিআরটিসি বরিশাল ডিপোর ম্যানেজার আ. রহিম। সাইফুলের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ সোহেল আহমেদ জানান, সকালে পঞ্চগড় থেকে বিআরটিসি বাসটি বরিশালের উদ্দেশে আসছিলো এবং একই সময় বরিশাল থেকে বেনাপোলের উদ্দেশে যাচ্ছিলো জিএম পরিবহনের যাত্রীবাহী বাসটি। বাইশখোলা নামক স্থানে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাইফুল মারা যায়। আহত হয় অন্তত ১২ যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৩৫৯ ঘ.