চট্টগ্রাম, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বৌদ্ধ স¤প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান শুরু হয়েছে।
চট্টগ্রাম নগরীর সকল বৌদ্ধ বিহারসহ তিন পার্বত্য জেলার সকল বৌদ্ধ বিহারগুলোতে বুধবার সকাল থেকে শুরু হয় কঠিন চীবর দান। কার্তিক পূর্ণিমা পর্যন্ত (আগামী এক মাস) তা চলবে।
এর আগে মঙ্গলবার রাতে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা আর রাতের আকাশ রঙিন করা ফানুস উড়িয়ে চট্টগ্রামের বৌদ্ধ স¤প্রদায় পালন করেছে প্রবারণা পূর্ণিমা।
ফানুস ওড়ানোর ইতিহাস ব্যাখ্যা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের অধ্যাপক ড. জিনোবোধি ভিক্ষু বলেন, প্রায় আড়াই হাজার বছর আগে গৃহত্যাগী গৌতম বুদ্ধ অনুমা নদীর তীরে পৌঁছান। এসময় তিনি তার তরবারি দিয়ে চুল কেটে নেন।
"মনে মনে সঙ্কল্প করেন কেটে নেওয়া কেশরাশি তিনি শূন্যে ছুড়ে দেবেন। যদি তার দীর্ঘদিনের সাধনা সফল হয়ে থাকে, তবে কেটে নেওয়া কেশরাশি মাটিতে না পড়ে উর্ধ্বাকাশে উড়ে যাবে।"
জিনবোধি বলেন, বুদ্ধের কেশরাশি উর্ধ্বাকাশে উড়ে গিয়েছিলো। এ সত্যক্রিয়া অনুসারে বৌদ্ধরা ফানুস ওড়ায়।
প্রবারণার গুরুত্ব ব্যাখ্য করে তিনি বলেন, প্রবারণা হলো সত্য, সুন্দর ও কল্যানকে বরণ এবং অসুন্দর ও অক্যালণকে বারণ করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরআরডি/১১২৫ ঘ.
bdnews24