২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিডনি বেচাকেনা: আরেকজন গ্রেপ্তার জয়পুরহাটে

জয়পুরহাটের কালাই উপজেলা থেকে কিডনি বেচাকেনা চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

জয়পুরহাট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের কালাই উপজেলা থেকে কিডনি বেচাকেনা চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে ভেরেন্ডি গ্রামের বাড়ি থেকে ফারুক হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। ফারুক ভেরেন্ডি গ্রামের প্রয়াত ইছাহাক আলীর ছেলে। কালাই থানার ওসি ফজলুল করিম জানান, কালাই উপজেলার বিভিন্ন গ্রামের ৪২ জন হতদরিদ্র মানুষকে টাকার লোভ দেখিয়ে অবৈধভাবে তাদের কিডনি বিক্রি করে এই চক্রটি। এ ঘটনায় গত ২৮ অগাস্ট এ চক্রের স্থানীয় হোতা আব্দুস সাত্তারসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, এলন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১৩ ঘ.