২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় শিশু দিবা যত্ন উদ্বোধন

বরগুনা সদর উপজেলার পোটকাখালী আশ্রায় কেন্দ্রে শিশুর জন্য একটি দিবা যত্ন কেন্দ্র চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

বরগুনা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলার পোটকাখালী আশ্রায় কেন্দ্রে শিশুর জন্য একটি দিবা যত্ন কেন্দ্র চালু হয়েছে। মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন সংসদ সদস্য সারাহ্ বেগম কবরী। কর্মজীবী নারীদের শিশু সুরক্ষা, উন্নয়ন ও সার্বিক বিকাশে এই কেন্দ্রটি কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানান। উদ্বোধনের সময় স্থানীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। আগা খান ফাউন্ডেশন ও কানাডিয়ান সাহার্যকারী সংস্থা সিডা'র সহায়তায় ঢাকা আহছানিয়া মিশনের তত্ত্বাবধানে কেন্দ্রটি পরিচালিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮২৬ ঘ.