বরিশাল, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে বরিশালের একটি আদালত।
এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয়মাস কারাভোগ করতে হবে।
সোমাবার জেলা ও দায়রা জজ একেএম সলিম উল্লাহ এ রায় দেন।
দ-িত মো. আলাউদ্দিন বানারীপাড়া উপজেলার করফাকর গ্রামের নূরে আলমের ছেলে।
মামলার অপর নয় আসামিকে বেকসুর খালাশ দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ১৬ মে মিজানুর রহমান কবিরাজের জমিতে ঢুকে সীমানা বেড়া দিচ্ছিলো আসামিরা। এতে বাধা দিলে মিজানুর রহমানকে তারা পিটিয়ে গুরুতর আহত করে। পরদিন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
১৮ মে মিজানুর রহমানের বাবা রব কবিরাজ ১০জনকে আসামি করে বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা করেন।
ওই বছরের ৫ সেপ্টেম্বর ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
খালাস পেয়েছেন নূরে আলম, রহিমন বেগম, শাহ আলম, ইউনুস, মহিন, আছলাম, জলিস, জলিল ও বাদল।
মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। রায় ঘোষণার সময় সব অভিযুক্ত আদালতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/এমএইচ/ডিডি/২২১৬ ঘ.
bdnews24