ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের ১২ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এছাড়া অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন যুগ্ম-সচিব পর্যায়ের ৩১ জন কর্মকর্তা।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এসব পদোন্নতির আদেশ দেয়।
সচিব পদে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১১ জন ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাদের আগের কর্মস্থলেই বহাল রাখা হয়েছে। বাকি সচিব ও অতিরিক্ত সচিবদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে পরবর্তী পদায়নের জন্য।
ওএসডি অতিরিক্ত সচিব ইবাদত আলী (রেলপথ বিভাগের সাবেক ভারপ্রাপ্ত সচিব); মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তারিক উল ইসলাম; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. আসলাম আলম; পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মেজবাহ উল আলম; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শফিক আলম মেহেদী; শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী; নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ সাদিক; সাভার বিপিএটিসির ভারপ্রাপ্ত রেক্টর এজেডএম শফিকুল আলম; সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম; প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান; গৃহায়ন ও গণপূর্ত সচিব ড. খোন্দকার শওকত হোসেন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রণজিত কুমার বিশ্বাস সচিব পদে পদোন্নতি পেয়েছেন।
এদের মধ্যে ইবাদত আলী ছাড়া অন্য সবাইকে পদোন্নতির আগের কর্মস্থলেই পদায়ন করা হয়েছে। ইবাদত আলীকে ওএসডি রাখা হয়েছে।
যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ; যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচারক আজিজুর রহমান; বাংলাদেশ রসায়ন শিল্প করপোরেশনের (বিসিআইসি) পরিচালক আব্দুল হামিদ; জন্ম-নিবন্ধন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) প্রকল্প পরিচালক একেএম সাইফুল ইসলাম চৌধুরী; স্থানীয় সরকার বিভাগের মনিটরিং, পরিদর্শন ও মূল্যায়ন ইউনিটের মহাপরিচালক স্বপন কুমার সরকার; চট্টগ্রাম চা বোর্ডের সদস্য আবুল কাশেম; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আফতাব উদ্দিন তালুকদার; বেসরকারি শিক্ষক নিবন্ধণ ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সদস্য মোস্তাফিজুর রহমান; দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আবু মো. মোস্তফা কামাল; জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক সরওয়ার খান; ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম-সচিব অমলেন্দু মুখার্জী; সড়ক বিভাগের যুগ্ম-সচিব মজিবুর রহমান; রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য ময়েজুদ্দীন আহমেদ; প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সদস্য এমএ হান্নান; মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন; সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের পরিচালক মর্তুজা আহামেদ; অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম-সচিব বেগম শাহীন খান; শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কেএম মোজাম্মেল হক; বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুন নূর; প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেসরকারি ইপিজেড-এর বোর্ড অব গভর্নরস-এর নির্বাহী সেলের মহাপরিচালক শুভাশীষ বোস; পরিকল্পনা বিভাগের যুগ্ম-সচিব এএস শামীম আহমেদ ও কাজী আখতার উদ্দিন আহমেদ; শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. সেলিনা আফরোজা ও জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস; রাষ্ট্রপতির একান্ত সচিব ফজলুল হক ও প্রেস সচিব একেএম নেছার উদ্দিন ভূঁইয়া; জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব লুৎফর রহমান ও এএম বদরুদ্দোজা; ফিরোজ মিয়া এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি যুগ্ম-সচিব আনোয়ারুল করিম ও মাহফুজুল হক পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হয়েছেন।
পদায়নের জন্য তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭৩৮ ঘ.
bdnews24