২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাট কোথায় বসবে আগেই জানতে চায় পুলিশ

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোথায় কোথায় পশুর হাট বসবে তা 'বেশ কিছুদিন' আগে জানাতে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর কোথায় কোথায় পশুর হাট বসবে তা 'বেশ কিছুদিন' আগে জানাতে সিটি কর্পোরেশনকে অনুরোধ জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ রোববার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। ঈদুল আজহা উপলক্ষে পুলিশ নিরাপত্তার সব প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা জেলা প্রশাসন, চামড়া ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের সঙ্গে সভা শেষে রোববার দুপুরে সংবাদ ব্রিফিংয়ে বেনজির আহমেদ বলেন, "কোরবানির হাট কোথায় কোথায় বসবে তা যেন বেশ কিছুদিন আগে পুলিশকে জানানো হয় সে ব্যাপারে ঢাকা সিটি কর্পোরেশন প্রতিনিধির কাছে অনুরোধ জানানো হয়েছে। "তা হলে নিরাপত্তার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে।" ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে ব্রিফিংয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার বলেন, "কোরবানি ঈদের পর চামড়া ব্যবসা নিয়ে সব ধরণের বিশৃঙ্খলা রোধে পুলিশের অবস্থান দৃঢ়।" "ঈদে চাঁদাবাজি রোধসহ মহানগরবাসীর সব ধরণের নিরাপত্তার ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে," বলেন ডিএমপি কমিশনার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৯৪২ ঘ.