২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ ঘণ্টা পর সচল সিডিএ'র ওয়েব সাইট

হ্যাক হওয়ার তিন ঘণ্টা পর সচল হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ওয়েব সাইট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 10:04 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-হ্যাক হওয়ার তিন ঘণ্টা পর সচল হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ওয়েব সাইট। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়েব সাইটটি হ্যাক হওয়ার পর দুপুর সাড়ে ১২ টার দিকে পুনরায় সচল হয়। তবে কোন আইটি থেকে সাইটটি হ্যাক করা হয়েছে তা উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ। সিডিএ আইটি বিভাগের সিস্টেম এ্যানালিস্ট মোস্তফা জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কীভাবে হ্যাকিং করা হয়েছে তা এখনো জানা যায়নি। নেটওয়ার্কের কোন পথে হ্যাকিং হয়েছে তা উদ্ধারের চেষ্টা চলছে। দেশি না বিদেশি হ্যাকার এ কাজ করেছে তাও নির্ধারণ করা যায়নি বলে জানান তিনি। এ্যাসপেক রেশিও নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান সিডিএ ওয়েবসাইটের সার্ভিসিং এর কাজ করে বলে জানান মোস্তফা জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/আরএ/১৬০১ ঘ.