মুন্সীগঞ্জ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ সদর উপজেলায় প্রতিবেশী এক যুবকের বটির আঘাতে নিহত হয়েছে একটি শিশু।
মঙ্গলবার সকাল ৯টায় নগরকসবা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত ইমরান হোসেন (৭) ওই গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। সে এনায়েতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
হত্যাকাণ্ডের জড়িত থাকার অভিযোগে ওই গ্রামেরই যুবক মাহবুব মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানা যায়নি।
ইমরানের বাবা ইউসুফ মিয়া সাংবাদিকদের বলেন, "আমার কোনো শত্র" নেই। এই নিষ্পাপ শিশুটির কোনো শত্র" থাকার কথা নয়। তবে কেন মারলো?"
সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, পাশের বাড়ির এক মহিলার কাছে পড়তে গিয়েছিলো ইমরান। তখন মাহবুব এসে বটি নিয়ে শুধু এই শিশুটিকেই কোপাতে থাকে।
গ্রামবাসী মাহবুবকে আটক করে পুলিশে দেয়। মাহবুব ফেরি করে আচার বিক্রি করেন।
ওসি বলেন, মাহবুব পাগলের মতো আচরণ করলেও গ্রামবাসী জানিয়েছে, সে সুস্থ মানুষ। কেউই বুঝে উঠতে পারছে না, লেখাপড়ারত এই শিশুটিকে কেন হত্যা করা হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৬ ঘ.
bdnews24