চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর রাউজান থানাধীন মদুনাঘাটের জিয়া বাজার এলাকায় শনিবার বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মো. বেলাল উদ্দিন (১০) ভোলা জেলার লালমোহন থানার ফুলবাগিছা গ্রামের আব্দুর রশিদের ছেলে। চট্টগ্রামে চকবাজার এলাকায় বাবা-মায়ের সঙ্গে সে থাকতো।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৪১ ঘ.
bdnews24