জামালপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতিসহ ১১টি পদে জয়ী হয়েছে।
রোববার জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। রাত ১১টায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে মোট ২৫০ জন ভোটারের মধ্যে ২৪৪ জন ভোট দেন।
মোট ১৫টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ পেয়েছে ১১টি। অ্যাডভোকেট মোহাম্মদ বাকীবিল্লাহ সভাপতি পদে নির্বাচিত হযেছেন।
অন্যদিকে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ এই সমিতির সাধারণ সম্পাদকসহ মোট ৪টি পদে জয়ী হয়েছে।
এর মধ্যে দুই প্যানেলের সাধারণ সম্পাদক পদে ১২০ ভোট করে সমান সংখ্যক ভোট পাওয়ায় টসে আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী অ্যাডভোকেট গোলাম নবী সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে আব্দুস সালাম ও খাজা নাজিম উদ্দিন, সহ-সাধারন সম্পাদক পদে আলতাফুর রহমান, পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক নুরুল করিম ছোটন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক টিটু কুমার সাহা, সদস্য পদে ইফতেখারুল আলম চৌধুরী, নুরুল আমীন, বাহাদুর আলম, রেজাউল হক সিদ্দিকী ও হাবিবুর রহমান বিপ্লব জয়ী হয়েছেন।
বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের আব্দুল হাই সহ-সাধারন সম্পাদক পদে, অডিটর পদে মোকাম্মেল হক ও সদস্য পদে দিলরুবা আক্তার বিজয়ী হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৪৫৯ ঘ.
bdnews24