মেহেরপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরে ইট বোঝাই ট্রাকের নীচে চাপা পড়ে সোমবার এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত মো. সোহাগ (১৪) সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম জুব্বার আলী।
পুলিশ জানিয়েছে, সকালে বাড়ি থেকে স্কুলে যাবার পথে গ্রামের ফতেপুর ইটভাটার সামনে একটি ইট বোঝাই ট্রাক সোহাগকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেহেরপুর সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকটি পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।
লাশ ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২১৯ ঘ.
bdnews24