২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ভেজাল দুধের কারখানা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রোববার বিকালে ভ্রাম্যামাণ আদালত একটি ভেজাল দুধের কারখানা বন্ধ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

চাঁদপুর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রোববার বিকালে ভ্রাম্যামাণ আদালত একটি ভেজাল দুধের কারখানা বন্ধ করে দিয়েছে। ওই কারখানা থেকে ভেজাল দুধ তৈরির সরমঞ্জাম, তৈরি করা ভেজাল তরল দুধ এবং বিক্রির কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়। পরে কারখানর মালিক লিয়াকত মিজি ও তিন শ্রমিক রাসেল (২০), জাহাঙ্গীর (২৫) ও মনির হোসেনের (২৬) কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহিন হোসেন ও জেলা প্রশাসনের আরেক কর্মকর্তা রেজাউল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। পুলিশ এই ভ্রাম্যমাণ আদালতেকে সহায়তা দিয়েছে। সহকারী কমিশনার শাহীন হোসেন সাংবাদিকদের বলেন, উপজেলার সাহেবগঞ্জ এলাকায় একটি বাড়িতে লিয়াকত মিজি নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে বাজারে বিক্রি করছে। গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৮ ঘ.