২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

চট্টগ্রাম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। রোববার রাত ১টার দিকে সরকারি কমার্স কলেজ সংলগ্ন ধানসিঁড়ি হোটেলের পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার এসএম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকায় কিছু সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তবে র‌্যাব সদস্যরা পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। তিনি জানান, সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি এলজি বন্দুক, একটি শটগান, নাইন এমএম পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি, এসএমজির ৩০ রাউন্ড তাজা গুলি এবং এলজির দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এমআই/১৪১০ ঘ.