২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান মায়ন মারা গেছেন

সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মায়ন (৬০) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 09:27 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

সিলেট, জানুয়ারী ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মায়ন (৬০) মারা গেছেন। তার বড় ছেলে খালেদ আহমদ জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হৃদরোগ ও কিডনির জটিলতায় আক্রান্ত হয়ে শনিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার স্কয়ার হাসপাতালে মায়ন মারা যান। মায়ন স্ত্রী, ৩ ছেলে রেখে গেছেন। মায়নের মৃত্যুতে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ শনিবার থেকে ৩ দিনের শোক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মায়নের মরদেহ রোববার সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। সকাল ১১টায় সিলেটের টিলাগড় জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সড়কপথে লাশ বিয়ানীবাজারে নিয়ে যাওয়া হবে। দুপুর ২টায় বিয়ানীবাজার পিএইচজি হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ আছর গ্রামের বাড়ি সংলগ্ন মেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বটতলা মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়নকে দাফন করা হবে। আওয়ামী লীগ নেতা মায়নের মৃত্যুতে জাতীয় সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৫ ঘ.