২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জ আ. লীগের সভাপতি আবু মিয়া মারা গেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জের আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী খান আবু মিয়া আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 08:09 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

গোপালগঞ্জ, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জের আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী খান আবু মিয়া আর নেই। শুক্রবার ভোররাতে ঢাকার স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি ডায়াবেটিসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গোপালগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আবু মিয়া স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। বাদ আসর শহরের সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে জানাজা শেষে গেটপাড়া পৌর কবরস্থানে আবু মিয়াকে দাফন করা হবে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। আবু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে গোপালগঞ্জের সম্মিলিত ব্যবসায়ী সমিতি দুপুর ২টা থেকে সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বর্ষীয়ান এ নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.