২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

জমি সংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 02:43 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

নেত্রকোনা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি সংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হন ১০ জন। বৃহস্পতিবার সকালে উপজেলার মোজাফফরপুর গ্রামে এ সংঘর্ষে নিহত হন আব্দুল খালেক (৩৫)। আহতদের কেন্দুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। এলাকাবাসী ও পুলিশ জানায়, জমি নিয়ে গ্রামের মল্লিক গ্র"পের সঙ্গে ওয়াহিদ গ্র"পের বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে। ১৯৯৬ সনে একই জমি নিয়ে এ দু'গ্র"পের সংঘর্ষে তিনজন নিহত হয়। এর জেরে সকাল পৌনে ৯টায় মল্লিক গ্র"প ও ওয়াহিদ গ্র"পের মধ্যে আবার সংঘর্ষ বাধে। এ সময় তারা ধারালো অস্ত্র ও লাঠিসোটা ব্যবহার করে। প্রতিপক্ষের আঘাতে মল্লিক গ্র"পের আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দুয়া থানার ওসি মোশাররফ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৭ ঘ.