ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'সন্ত্রাসী' মারা গেলে মানবাধিকার সংগঠনগুলো উচ্চকণ্ঠ হলেও একই ঘটনা পুলিশের ক্ষেত্রে ঘটলে প্রতিক্রিয়া পাওয়া যায় না বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আর এ বিষয়টি ধরে তিনি মানবাধিকার সংগঠনগুলোকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সন্ত্রাসী মারা গেলে মানবাধিকার সংস্থাগুলো প্রতিক্রিয়া ব্যক্ত করে। অথচ সন্ত্রাসীদের হাতে পুলিশ সদস্য মারা গেলে এ সংস্থাগুলো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে না।"
বৃহস্পতিবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি হলরুমে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
২০১০ সালে বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ- এর সোমবার প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে সরকারের ব্যর্থতা এবং এর পক্ষে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর সাফাইয়ের বিষয়টি তুলে ধরা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, এইচআরডব্লিউ মনে করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে দেওয়া প্রতিশ্র"তি সরকার রাখেনি। এ ক্ষেত্রে এখন র্যাবের পথে হাঁটছে পুলিশ।
সরাসরি ওই প্রতিবেদনের প্রতিক্রিয়া না জানিয়ে সংবাদ সম্মেলনে সাহারা খাতুন বলেন, "স
bdnews24