২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সোনামসজিদ স্থল বন্দর মহাসড়কে সকালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল চালক ও এক আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2011, 06:28 AM

Updated : 24 Aug 2022, 02:24 PM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনামসজিদ স্থল বন্দর মহাসড়কে সকালে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল চালক ও এক আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নের গোঠাপাড়া গ্রামের আনিসুর রহমান (২৭) ও কাঁইড়াপাড়া গ্রামের কশিমুদ্দীন (৬০)। আহত মো. এবরানকে (৬৫) চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পিটিআই এলাকায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে সোনামসজিদ স্থল বন্দরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মটর সাইকেল চালক আনিসুর ও এর আরোহী কসিমুদ্দীন মারা যান।" সংঘর্ষের পর দ্রুত বেগে ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানান তিনি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২২০ ঘ.