২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'২৭ জানুয়ারি ঝালকাঠি পৌর নির্বাচন হচ্ছে না'

ঝালকাঠি পৌরসভার নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেনি আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 12:22 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠি পৌরসভার নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেনি আপিল বিভাগ। মঙ্গলবার চেম্বার বিচারপতি এসকে সিনহা কোনো আদেশ না দিয়ে আগামী ৩০ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন। এর আগে গত ২৩ জানুয়ারি বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই পৌরসভার ভোটার তালিকা ও নির্বাচনী তফসিল অবৈধ ঘোষণা করে রায় দেয়। বর্তমান মেয়র আ. হালিম ও মেয়র প্রার্থী মকবুল আকনের করা দুটি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই রায় দেয়। রায়ের বিরুদ্ধে একই এলাকার চারজন ভোটার আপিল করলে আদালত মঙ্গলবার 'নো অর্ডার' দেয়। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও তৌফিক ইনাম টিপু। এছাড়া আপিলকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার আমীর-উল-ইসলাম। তৌফিক ইনাম টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই রায়ের ফলে ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় ঝালকাঠি পৌরসভা নির্বাচন হচ্ছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএন/এএল/এইচএ/