২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা মোতায়েনের জন্য আবার ইসির চিঠি

বৃহস্পতিবার অনুষ্ঠেয় উপ-নির্বাচন ও পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের তাগিদ দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার অনুষ্ঠেয় উপ-নির্বাচন ও পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের তাগিদ দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচন এবং ১২টি পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ হবে। সোমবার আইন-শৃঙ্খলা বিষয়ক এক বৈঠকে দুই নির্বাচন কমিশনার পৌর নির্বাচনের কয়েকটি এলাকার গোলযোগ, ব্যালট ছিনতাই ও নির্বাচনী কর্মকর্তাদের মারধরের ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। পৌর ও উপ-নির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে কি না জানতে চাইলে মঙ্গলবার ছহুল হোসাইন বলেন, "আমরা আশাবাদী।" এ সময় অপর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন জানান, নির্বাচনের ছয় ঘণ্টা আগেও সেনা মোতায়েন হলে তো কোনো অসুবিধা নেই। নির্বাচনী এলাকায় মঙ্গলবার পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র‌্যাব সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন না হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, "আজ (মঙ্গলবার) রাতেও মুভ হতে পারে।" এর আগে সকালে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই দুই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান নির্বাচন কমিশন ভারতে অবস্থান করায় বৈঠকে উপস্থিত ছিলেন না। তবে বুধবার ঢাকায় ফিরেই তিনি কমিশনে অফিস করবেন বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। সেনা মোতায়েনের জন্য এর আগেও নির্বাচন কমিশন সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি পাঠিয়েছিলো। তবে সাড়া না পেয়ে সোমবার ছহুল বলেছিলেন, "সেনা মোতায়েনের বিষয়ে আমরা সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছিলাম। তবে তারা বলেছেন, বিষয়টি বিবেচনাধীন। তাই সেনা মোতায়েনের বিষয়টি না ধরেই নির্বাচনের পরিকল্পনা গ্রহণ করেছি আমরা।" উপ-নির্বাচন ও পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে বিএনপি। এ মাসেই চার বিভাগের প্রায় আড়াইশ পৌরসভার বেশ কটিতে সেনা মোতায়েন করা হয়। তবে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা স