২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অপহৃত তরুণ মুন্সীগঞ্জে উদ্ধার

ফরিদপুর থেকে অপহৃত এক তরুণকে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

মুন্সীগঞ্জ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর থেকে অপহৃত এক তরুণকে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় গড়িত সন্দেহে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বেজগাঁও গ্রামের একটি বাড়ি থেকে শাহীন মাতব্বর (২৩) নামের ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। শাহীন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খানমাতা গ্রামের মুজিবর মাতব্বরের ছেলে। গ্রেপ্তার হয়েছেন- বেজগাঁও গ্রামের ওই বাড়ির মালিকের ছেলে জনি ব্যাপারী (২৪), তার প্রতিবেশী সামসুল আলম (৩৬) এবং ষোলঘর গ্রামের মাবিয়া বেগম (৫৫)। র‌্যাবের মুন্সীগঞ্জের কমান্ডার মিলন মাহমুদ বলেন, কয়েকদিন আগে ফরিদপুর থেকে শাহীনকে অপহরণ করে মুক্তিপণ চায় তারা। গ্রেপ্তারদের র‌্যাবের ভাগ্যকুল ক্যাম্পে জিজ্ঞসাবাদ করা হয় বলে র‌্যাব কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৮ ঘ.