২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএসডি দুই যুগ্ম-সচিবকে পদায়ন

প্রশাসনের দুই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিবকে পদায়ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দুই বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিবকে পদায়ন করা হয়েছে। রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে তাদের পদায়ন করা হয়। তাদের মধ্যে পুণ্যব্রত চৌধুরীকে ভূমি মন্ত্রণালয়ে এবং জিকরুর রেজা খানমকে শিল্প মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই দুই কর্মকর্তা সদ্য পদোন্নতি পেয়ে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮৫৫ ঘ.