ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে মুক্তিযোদ্ধা কোটার লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
রোববার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
গত বছরের ১৩ অগাস্ট এ পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় নয় হাজার একশ ৮৭ জন প্রার্থী কৃতকার্য হয়েছেন।
তথ্য বিবরণীতে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে দেওয়া হবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (িি.িফঢ়ব.মড়া.নফ) জেলাওয়ারী উত্তীর্ণ প্রার্থীদের ফল পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/১৮৫৯ ঘ.
bdnews24