ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্নেল তাহেরের বিচারের বৈধতা প্রশ্নে রিট আবেদনের বিষয়ে বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, সামরিক আদালতের ওই গোপন বিচার অবৈধ ঘোষণা হলেও তাতে তার কিছু যায়-আসে না।
রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে অন্য একটি মামলার শুনানির সময় প্রসঙ্গক্রমে এ কথা বলেন তিনি।
একই বেঞ্চে কর্নেল তাহেরের বিচার বৈধতা নিয়ে তার স্ত্রী-ভাইয়ের রিট আবেদনের শুনানি চলছে। ওই শুনানিতে স
bdnews24