২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সাতক্ষীরায় ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যা'

তুচ্ছ ঘটনা নিয়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 02:22 PM

সাতক্ষীরা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দরগাহপুর গ্রামে শুক্রবার বিকালে নিহত হন আজিজুর রহমান গাজী (৪০)। তিনি তালা উপজেলার শাহাজাদপুর গ্রামের অমেদ আলী গাজীর ছেলে। শনিবার দুপুরে আশাশুনি থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় নিহতের স্ত্রী পাপিয়া বেগম তিনজনের বিরুদ্ধে আশাশুনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক নাজমুল হোসেন বলেন, ফেরিওয়ালা আজিজুর রহমান গাজী শুক্রবার বিকালে দরগাহপুর গ্রামের মঈনের বাড়ির সামনে ডুগডুগি বাজিয়ে যাওয়ার সময় ছোট বাচ্চারা তার কাছে খাবার চায়। এ সময় তিনি বাড়ি থেকে প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে আসতে বলেন। এতে মঈনের ছেলে মাসুম ও তার মা ফেরিওয়ালাকে বকাঝকা করলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাসুম ফেরিওয়ালাকে মারধর করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে আজিজুরের মৃত্যু হয়। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪০ ঘ.