চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে উত্তর কাট্টলী সংলগ্ন বন্দর টোল রোডে এ দুর্ঘটনায় নিহত হন ফাহিম উদ্দিন (১৮)। তিনি উত্তর কাট্টলীর বিশ্বাস পাড়ার ফোরকান উদ্দিনের ছেলে।
পাহাড়তলী থানার উপ-পরিদর্শক পিয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল আরোহী ফাহিমকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়।
হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইমন বড়
bdnews24