ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়ন্ত্রণ এবং লাইসেন্স নীতিমালার খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বৃহস্পতিবার বিটিআরসি'র ওয়েব সাইটে (www.btrc.gov.bd) এ খসড়া নীতিমালা প্রকাশ করা হয়।
এ খসড়া বিষয়ে সংশ্লিস্ট পক্ষ, বিশেষজ্ঞ ও সাধারণের মতামত চেয়েছে বিটিআরসি। sas5.mopt@gmail.com ঠিকানায় মতামত পাঠানো যাবে। মতামত দেওয়া যাবে আগমী ২৬ জানুয়ারি পর্যন্ত।
মোবাইল লাইসেন্স (২জি মোবাইল) নবায়ন নীতিমালা ২০১১ প্রকাশ করা হয়েছে। আগামী নভেম্বরে চারটি মোবাইল অপারেটরের লাইসেন্স মেয়াদ শেষ হওয়ার কথা।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে এ নিয়ন্ত্রণ ও লাইসেন্স নীতিমালা পরীক্ষাধীন ছিল। মন্ত্রণালয়ের পরীক্ষা শেষে আজ তা প্রকাশ করা হয়।
খসড়া নীতিমালায় ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ), ও ইন্টার কানেকশন এক্সচেঞ্জ (আইজিডব্লিউ), ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ (নিক্স), সাবমেরিন কেবল, ইন্টারন্যাশনাল টেলিস্টোরিয়াল কেবল (আইটিসি) ও ভিওআইপি সার্ভিস প্রোভাইডার (ভিএসপি) লাইসেন্সের নীতিমালা প্রকাশ করা হয়েছে। এসব খসড়া বিষয়ে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত মতামত দেওয়া যাবে ।
মোবাইল লাইসেন্স (২জি মোবাইল) নবায়ন নীতিমালার জন্য আগামী ২ ফেব্র"য়ারি পর্যন্ত মতামত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৮৫১ ঘ.
bdnews24