২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপ চেটিয়াকে হস্তান্তরে সিদ্ধান্ত হয়নি: সচিব

উলফা নেতা অনুপ চেটিয়াকে নয়াদিল্লির কাছে হস্তান্তরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে; যদিও ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, এ মাসেই চেটিয়ে হস্তান্তর করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 07:16 AM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উলফা নেতা অনুপ চেটিয়াকে নয়াদিল্লির কাছে হস্তান্তরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে; যদিও ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, এ মাসেই চেটিয়ে হস্তান্তর করা হচ্ছে। স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার বৃহস্পতিবার বলেন, "বাংলাদেশের কারাগারে আটক অনুপ চেটিয়াকে ভারতে ফেরত পাঠানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।" ভারতের বিদ্রোহী নেতা অনুপকে ফেরতের প্রক্রিয়া চলছে বলে ভারতের বিভিন্ন পত্রিকা কিছুদিন ধরে সংবাদ প্রকাশ করে আসছে। সে বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্র সচিবকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগেই সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাই। বৈঠকে সোবহান সিকদারও ছিলেন। তবে অনুপ চেটিয়ার বিষয়ে সিদ্ধান্ত না হলেও দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের কারাগারে থাকা ভারতের ১৪৯ জনের সাজা শেষ হয়েছে। তাদের ফিরিয়ে নেওয়ার জন্য ভারতকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছে। তবে এর মধ্যে অনুপ চেটিয়া নেই জানিয়ে সোবহান সিকদার বলেন, "অনুপ চেটিয়া সাধারণ আসামি নন। তাকে হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্তে আসা হয়নি।" অনুপ চেটিয়াকে শিগগিরই ফেরত পাওয়ার আশা জানিয়ে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের মহাপরিদর্শক (আসাম ও মেঘালয় ফ্রন্ট) আরসি সাক্সেনা গত ডিসেম্বরে বলেন, শিগগিরই অনুপকে ফেরত আনা হবে। ভারতের কেন্দ্রীয় সরকার ও আসামের রাজ্য সরকার দীর্ঘদিন ধরে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম- উলফার সঙ্গে শান্তি আলোচনা শুরুর লক্ষ্যে তাকে ভারতে নেওয়ার প্রক্রিয়া চলছে। স্বাধীন আসামের লক্ষ্যে ১৯৭৯ সাল থেকে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে উলফা। বিদেশী মুদ্রা ও স্যাটেলাইট ফোনসহ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর অনুপ চেটিয়াকে (প্রকৃত নাম গোলাপ বড়