ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারস্পরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের দুইদিন ব্যাপী বৈঠক বুধবার ঢাকায় শুরু হয়েছে।
বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, ভূমি চিহ্নিতকরণ, ভিসা সহজীকরণ, ছিটমহল সমস্যা, অপরাধী প্রত্যর্পণ, পারস্পরিক সহযোগিতা ও নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।
বৈঠকে অংশগ্রহণকারী একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসব বিষয়ে সৌহার্দ্যপূর্ণ মীমাংসার জন্য বুনিয়াদি কাজের প্রস্তুতি নিচ্ছে উভয় দেশ।"
মঙ্গলবার ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ-ভারত যৌথ কার্যদলের যুগ্মসচিব পর্যায়ের বৈঠকটি এদিন শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেবি/জেকে/০০২২ ঘ.
bdnews24