রাঙামাটি, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটি পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছেন।
আনারস প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ৮৮৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোপীন রায় টেলিভিশন প্রতীকে পেয়েছেন আট হাজার ৯১৫ ভোট।
মঙ্গলবার রাতে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক বিশ্বজিত ভট্টাচার্য ফল ঘোষণা করেন।
রাঙামাটি পৗরসভায় মোট ভোটের সংখ্যা ৫৩ হাজার ৪৩৭।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএসবি/২২৫৭ ঘ.
bdnews24