ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদমশুমারির জন্য জনপ্রশাসনের ২১ ওএসডি উপসচিবকে পরিসংখ্যান বিভাগে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার সংস্থাপন মন্ত্রণালয় এ বিষয়ক আদেশ জারি করে।
এ ছাড়া প্রশাসনের আরো ১৩ উপসচিব এবং বিভিন্ন দপ্তরে প্রেষণে থাকা সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদেও পরিবর্তন আনা হয়েছে।
দেশের পঞ্চম আদমশুমারি কাজ চলবে আগামী ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত। দেশে সর্বশেষ আদমশুমারি হয় ২০০১ সালে। ওই সময়ের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটি ২০ লাখ।
পরিসংখ্যান বিভাগে সংযুক্ত উপসচিবরা হলেন- ড. শাহাদত হোসেন, এআরএম খালেকুজ্জামান, মোজাম্মেল হক খান, জগন্নাথ দাশ খোকন, আবদুর রহিম মোল্লা, গোলাম ইয়াহিয়া, হিরন্ময় বাড়ৈ, নিমাই চাঁদ বিশ্বাস, আলাউল হক, আবদুল মান্নান, ড. শেখ রেজাউল ইসলাম, আবু বাসার মো. সিরাজুল হক, সজল সমাদ্দার, মো. মহসিন, এনএম সেলিম, তালাত মাহমুদ খান, মোমরেজ মিয়া, হাবিবুর রহমান, মুন্সী সফিউল হক, মোহাম্মদ ইলিয়াস হোসাইন ও মো. ইলিয়াস।
বদলি হওয়া উপসচিবদের মধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের শাহান আরা বানুকে মন্ত্রিপরিষদ বিভাগে, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের রৌনক জাহানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে, অর্থ বিভাগের জাহিদুর রহমান পরিসংখ্যান বিভাগে ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাকিউন নাহার বেগমকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
ওএসডি উপসচিব এনামুল হককে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে, বদরুল হাসান বাবুলকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মোশাররফ হোসেনকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ফাহমিদা আক্তারকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও সাইদুর রহমান সেলিমকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
ওএসডি উপসচিব মো. মনিরুজ্জামানকে বিএমইটিতে দায়িত্ব পালনের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ড. রেজাউল হককে শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এনায়েত উদ্দিন চৌধুরীকে করা হয়েছে ওএসডি।
এ ছাড়া সেনা কর্মকর্তা কর্নেল ইফতিখারুল ইসলামকে কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক সেনা কর্মকর্তা কর্নেল সৈয়দ ইফতেখার উদ্দিনকে পূর্ব কর্মস্থলে প্রত্যাবর্তনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।
বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার রবিউল ইসলামকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ওই পদে কর্মরত একই বাহিনীর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার আনিসুল ইসলামকে পূর্ব কর্মস্থলে প্রত্যাবর্তনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) অধিদপ্তরের পরিচালক পদে প্রেষণে কর্মরত নৌ-বাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন এম ফজলুর রহমানকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/পিডি/১৯১৮ ঘ.
bdnews24